মোঃ মিজানুর রহমান
অধ্যক্ষ,উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তন
প্রযুক্তি আজ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এই যুগে আমরা এমন এক বাস্তবতায় প্রবেশ করেছি, যেখানে জ্ঞান, তথ্য ও যোগাযোগের গতি নির্ধারণ করে ভবিষ্যতের সাফল্য। বর্তমান বিশ্ব এক প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক মঞ্চে পরিণত হয়েছে, যেখানে তথ্যপ্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহারই অগ্রগতির মূল চাবিকাঠি।
এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছে। এ উদ্যোগ কেবলমাত্র একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়; বরং এটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে এক মাইলফলক।
এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই তিন অঙ্গের কাছে শিক্ষা-সংশ্লিষ্ট সকল তথ্য ও উপাত্ত দ্রুততম সময়ে পৌঁছে যাবে। পাশাপাশি শিক্ষা দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে এটি হবে এক নির্ভরযোগ্য মাধ্যম। তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ...