এসএসসি পরীক্ষা ২০২৬: তিন বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।
বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।
আইসিটি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।
ফিন্যান্স ও ব্যাংকিং: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।